⊥গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয় রবিবার। মঙ্গলদীপ জ্বেলে ও রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি, যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি, এগরা পৌর

    প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য এগরা বিধানসভার কো অর্ডিনেটর প্রখ্যাত চিকিৎসক ডা: বাদল অশ্রু ঘাটা, শহর তৃণমূল সভাপতি উত্তম দাস, জেলা যুব সহ সভাপতি সন্দীপ পাত্র, জেলা পরিষদ সদস্য পার্থসারথী দাস, প্রাক্তন পৌরপ্রধান তপন কুমার নায়ক,এগরা জে এল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশকুসুম দাশ, প্রাক্তন কাউন্সিলর হরিপদ বেরা প্রমুখ। অনুষ্ঠানে পৌরোহিত‍্য করেন এলাকার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ব্লাড ব্যাংক রক্তদান শিবির পরিচালনা করেন।
      উদ্বোধক মন্ত্রী তার বক্তব্যে করোনা আবহে এবং ইয়াস পরবর্তী পরিস্থিতির কারণে রক্তদান শিবিরের সংখ‍্যাধিক‍্য কম।ফলে ব্লাড ব্যাংক গুলি রক্তহীনতার শিকার। প্রসূতি মায়েরা এবং থ্যালাসেমিয়া রোগী ও রোগীর পরিবার চরম সংকটের মুখে। এমন আবহে দলের যুবশাখা এমন শিবিরের আয়োজন করায় তাদেরকে ধন্যবাদ জানান। এমন ভালো কাজে তিনি যুবকদের পাশে থাকার প্রতি শ্রুতিদেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *