গৌরীশংকর মাহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ এর শ্যামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিবেকানন্দ অঞ্চল যুব তৃণমূলের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। রক্তদাতার হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন জেলা যুব তৃনমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। সঙ্গে বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না, মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি, জেলা পরিষদ সদস্য গায়ত্রী পাত্র ও পার্থসারথী দাস,বি এম ও এইচ সুকান্ত জানা, ছাত্র নেতা অর্ধেন্দু সিংহ প্রমুখ। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাংক শিবির পরিচালনা করেন। উদ্বোধক তাঁর বক্তব্যে বলেন করোনা আবহেলা এবং ইয়াস পরবর্তী পরিস্থিতিতে ব্লাড ব‍্যাঙ্ক রক্তহীনতায় ভুগছে। রক্তের অভাবের কারণে প্রসূতি মায়েরা ও থ্যালাসেমিয়া রোগী ও তার পরিবার সমস্যায়। এমন পরিস্থিতিতে রক্তের সংকট মোচনে দলের যুব শাখার এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তিনি যুব সমাজকে এমন ভালো কাজে আরো বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। শিবিরের সঞ্চালনা করেন যুব তৃনমূলের জেলা সহ সভাপতি সন্দীপ পাত্র। শেষে উপস্থিতি সকলকে ধন্যবাদ জানান দলের ব্লক যুব সভাপতি স্বপন পাত্র।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *