প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেস্ক:মেদিনীপুর পূর্ব পশ্চিম।ইয়াস এর জলোচ্ছ্বাসে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকা। খুবই শোচনীয় অবস্থায় এলাকার অধিবাসীরা। স্বাভাবিক ছন্দে ফিরতে অনেকটা সময় যাবে। অনেক সংগঠন এলাকার বিপন্নদের পৌঁছে দিচ্ছে ত্রান সামগ্রী। রবিবার রামনগর-২ এর চাঁদপুরে ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয় “জঙ্গল মহল উদ্যোগ” পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষে। ব্লিচিং পাউডার, সাবান, কেক, বিস্কুট, চা, দুধ, চিনি, চিড়া, মুড়ি,স্যানিটারি ন্যাপকিন ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয় ১০০টি পরিবারের হাতে। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সুব্রত মহাপাত্র, সদস্য মনিকাঞ্চন রায়, নরসিংহ দাস, সদস্যা রীতা বেরা, শম্পা ঘোষ প্রমুখ। সহযোগিতায় ছিলেন দিলীপ চৌধুরী, সত্যজিত সামন্ত, আশীষ ভঞ্জ প্রমুখ। “জঙ্গলমহল উদ্যোগ” পশ্চিম মেদিনীপুর শাখার সভাপতি ড.মধুপ দে জানান,ইয়াস বিধ্বস্ত বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে তাঁরা তাঁদের সামর্থ্য মতো এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করেছেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *