
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। প্রয়াত বিশিষ্ট শিক্ষাব্রতী স্বাধীনতা সংগ্রামী মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক হরিপদ মন্ডল। আজ রবিবার বিকেল ৪-১৫ মি: কলিকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রামকৃষ্ণলোকে পাড়িদেন। স্বামী স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর সামান্য সুস্থ্য হয়ে ওঠেন। গতকাল দিন তিনেক আগে ব্রেনস্ট্রোকে কোমাচ্ছন্ন হয়ে আই সি ইউ’তে ছিলেন, আজ প্রিয়জন ও চিকিৎসক’দের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি রামকৃষ্ণ লোকে পাড়ি দেন। ১৯২৫ এর ১৪ ই নভেম্বর খেজুরীর জাহানাবাদে তাঁর জন্ম। সুবক্তা ,যথার্থ গুনী, বহু গ্ৰন্থ প্রনেতা হরিপদ বাবু বাংলা ও ইংরেজি ভাষায় সমান পারদর্শী ছিলেন। যৌবনে আগস্ট আন্দোলনে স্বেচ্ছা সেবকের ভূমিকায় তার দেশপ্রেমের দীক্ষা। ১৯৪৫ এ কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠে ম্যাট্রিকুলেশন। সভপাঠী চিত্তরঞ্জন দাস (সন্ন্যাসী স্বামী মুমুক্ষানন্দ),নৃতত্ববিদ প্রবোধকুমার ভৌমিক প্রিয় বন্ধু, জয়পুরিয়া কলেজ ও প্রভাত কুমার কলেজে কলেজে পড়াশোনা ও গ্ৰাজুয়েশন, ১৯৬৪তে এম এ। শান্তিনিকেতন থেকে সাহিত্য ভারতী। প্রথম শিক্ষকতা শুরু অজয়া অন্নদাতা বিদ্যামন্দির ও কোলকাতা তারাতলা হাইস্কুলে। সহকারী প্রধান শিক্ষক পদে মেচেদা গোপালগঞ্জ প্রিয়নাথ বাণী ভবনে। এরপর প্রথম শিক্ষক হয়ে দেড়িয়াচক শ্রী অরবিন্দ বিদ্যাপীঠ ,পাঁশকুড়া বাটলি বার্ট হাইস্কুল শেষে মেদিনীপুর কলেজিয়েট স্কুলে (৬৬-৯২), আংশিক সময় বিএড কলেজের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৯এ প্রধানত তাঁরই উদ্যোগে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক বালিকা বিভাগ স্থাপন।বন্যাত্রান, ঋষি রাজনারায়ান সার্ধশত জন্মবার্ষিকী প্রভৃতি সমাজসেবা ও মূল্যবোধ প্রতিষ্ঠার উদ্যোগ তিনি নেতৃত্ব দেন। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা ডি এস এস এ এর সহ-সভাপতি ছিলেন। সাহিত্যকর্মে উল্লেখযোগ্য অবদান রয়েছে। নানা পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে বহু প্রবন্ধ। উল্লেখ যোগ্য কলেজিয়েট স্কুলের ইতিকথা, ক্ষুদিরাম জীবনী সহ “আলো” বিশেষ সংখ্যা প্রকাশ,”মহুয়া” পত্রিকার প্রথম সম্পাদক, বঙ্গীয় সাহিত্য পরিষদ মেদিনীপুর শাখার সভাপতি। প্রকাশিত ঋষি রাজনারায়ন, আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, ছোটদের শ্রীঅরবিন্দ, মেদিনীপুর ও বঙ্কিমচন্দ্র, মেদিনীপুরে গান্ধীজী, মেদিনীপুরে রবীন্দ্রনাথ, রাজনারায়ন স্মৃতি, রামকৃষ্ণ বিবেকানন্দ প্রসঙ্গে, সংসার প্রেমে সারদা রামকৃষ্ণ, প্রেমাবতার শ্রীচৈতন্য, শহীদ ক্ষুদিরাম কানাই ও সত্যেন, শহীদ ক্ষুদিরাম, পেডি ডগলাস ও বার্জ নিধন কাহিনী, স্বামী অমলানন্দ প্রভৃতি বহু গ্রন্থ রাজ্যের গ্ৰন্থাগারে সম্পদ হিসেবে সংরক্ষিত ও বহু জন প্রসংসিত পুস্তক।তাঁর মৃত্যুর খবরে অবিভক্ত জেলা জুড়ে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে অভিভক্ত মেদিনীপুর হারালো এক কৃতি সন্তান ও বলিষ্ঠ লেখক ও সংগঠককে। মৃত্যু কালে তিনি রেখে গেলেন স্ত্রী পুত্র পুত্রবধূ,কন্যা জামাতা ও অসংখ্য গুনমুগ্ধ। তার মৃত্যুতে শোক জানিয়ে আঞ্চলিক ইতিহাস গবেষক মন্মথনাথ দাস বলেন- শ্রদ্ধেয় হরিপদ মন্ডল মহোদয়ের প্রয়াণে আমরা শোকোস্তব্ধ। স্বামী মুমুক্ষানন্দজুর সহপাঠী ও বন্ধু তিনি, এবং শ্রী রামকৃষ্ণ ভাবাশ্রিত। রামকৃষ্ণলোকে তিনি চলেছেন। তাঁকে প্রণাম। শোকার্ত বৌদি এবং পরিবারকে জানাই আন্তরিক সমবেদনা। তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন করে সন্তপ্ত পরিবারবর্গ কে সমবেদনা জানান- এগরা মহাকুমা বইমেলা সহ-সভাপতি ড: কালিপদ প্রধান, সহ-সম্পাদক সত্যব্রত সাহু, এগরা প্রেসক্লাবের সভাপতি বীরকুমার শী ।