
প্রদীপ কুমার গোল :দৈনিক আবেশভূমি ডেস্ক: নন্দীগ্রাম: পূর্ব মেদিনীপুর।নন্দীগ্রাম-১ এর কেঁদেমারী গঙ্গামেলা সংলগ্ন ঘাটে “মা করুণাময়ী” নামের একটি ট্রলার গতকাল শনিবার রাত্রি প্রায় ১০.৩০মিঃ মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেয়।কিছুটা গিয়ে বিশ্রামের উদ্যেশে নোঙর করার সময় হঠাৎ পাল্টি খেয়ে ডুবে যায়। ১৪জন মৎস্য জীবির মধ্যে ৯জন সাঁতরে পাড়ে ওঠে। বাকি ৫জনের ১জন মৃত ও ১জনকে জীবিত অবস্থায় ট্রলারের ভেতর থেকে উদ্ধার করা হয় বলে জানান স্থানীয় কেঁদেমারী পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ শাহাবুদ্দিন।জীবিত ওই মৎস্য জীবিকে নন্দীগ্রাম সুপার ফেসিলিটি হাসপাতালে ভর্তি করে হয়।মৃতের নাম প্রদীপ মান্না বাড়ি কাঁথি।বাকি ৩জন খোকন 


