গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক : রামনগর: পূর্ব মেদিনীপুর।ইয়াস বিধ্বস্ত রামনগর-১এর তালগাছাড়ি-২এ এবং রামনগর -২এর কালিন্দী অঞ্চলে রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ও ব্যবস্থাপন ত্রাণ বন্টন শুরু হয় রবিবার। ত্রাণ শিবির চালু ছিল তালগাছারী- ২ ও কালিন্দী অঞ্চলে। শিবির পরিচালনায় ছিলেন শুভেন্দু অধিকারীর প্রতিনিধি বিজেপি নেতা গৌতম জানা।৬০০০ ট্রিপল আর ফুড কাল বিকাল থেকে শুরু হয়েছে চলবে সোমবার ও। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে বিজেপি নেতা গৌতম বাবু জানান ইয়াস বিধ্বস্ত প্রায় ৩০টি বুথের বিপন্ন ৬০০০মানুষের জন্য খাদ্য সামগ্রী ও ত্রিপল বিতরণের কাজ চলছে। জননেতা শুভেন্দু বাবু গত বৎসর ও করোনা পরিস্থিতিতে সাহায‍্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এবার ও সমান উদ্যোগে সেই কাজ শুরু হয়েছে। আমরা তাঁর প্রতিনিধি হয়ে কাজ করছি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *