গৌরীশংকর মাহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।এগরা পৌর শহরের ৫নং ওয়ার্ডে ” এগরা ওয়ার্ল্ড হার্ভেস্ট মিশন” নামক খ্রীষ্টান সংস্থায় প্রতিষ্ঠাতা ড: রেভারেন্ট পাস্টার দেবাশীষ গায়েনের স্মৃতিচারণা হয় রবিবার। চলতি মাসের ১৯ শে মে করোনা আক্রান্ত হয়ে এগরা সুপার স্পেশালিটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেবাশীষ বাবু। রবিবার তার প্রতিষ্ঠিত এন জি ও “এগরা ওয়ার্ল্ড হারভেষ্ট মিশন” এ তাঁর প্রতৃকৃতীতে মাল্যদানে শ্রদ্ধা জ্ঞাপন শেষে প্রভু যীশুলোকে তার আত্মার চিরশান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন হয়। এই সংস্থার সংঙ্গে যুক্ত উপস্থিত সকলে সংস্থার প্রতিষ্ঠাতার বর্ণময় কর্মজীবন তুলে ধরে বলেন –
গরীব ছেলে মেয়েদের পঠন-পাঠনে এই সংস্থা দিয়ে তিনি কিভাবে সহায়তা করে ছিলেন।এগরা-২এর সর্বোদয় পঞ্চায়েতের বেতা প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয় পার্শ্বস্থ সংস্থায় ছাত্র ছাত্রীরা কিভাবে উপকৃত হয়েছে তাও তুলে ধরেন। এলাকার ছেলে মেয়েদের বৃত্তিমূলক পঠন-পাঠনের লক্ষ্যে কয়েক জনে মিলে ব্যাঙ্গালোরে “ডিভাইনগ্ৰেস নার্সিং কলেজ” স্থাপন তার উল্লেখ যোগ্য কৃতিত্ব। ঐ কলেজে এই জেলার বহু ছেলে ও মেয়ে পঠন-পাঠনের সুযোগ নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। তাঁর এই বর্ণময় কর্মজীবন নিয়ে আলোচনা করেন তার সঙ্গে সময়ে অসময়ে যুক্ত সহকর্মী রাজীব দাস, কমল মাইতি, স্বপন বেরা, প্রভাত বেরা, তপন পাত্র, মনোজ মাইতি, সঞ্চিতা নায়ক প্রমুখ। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, দ্বাদশ শ্রেণীতে পাঠরত এক ছেলে ও ব্যঙ্গালোরে নিজের নার্সিং কলেজে পাঠরত এক মেয়ে ও অসংখ্য গুনমুদ্ধ।