
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। এগরা উই কেয়ারস্বেচ্ছা সেবী সংস্থার ব্যবস্থাপনায়এগরা হসপিটাল মোড় থেকে এগরা বাজার, বিভিন্ন ব্যাঙ্ক,ATM,মাছ বাজার,বরদেশ্বরী মার্কেট, সেনাপতি মার্কেটে,এগরা থানা ,কোভিড আক্রান্ত রোগীদের বাড়ি,ডাক্তারি চেম্বার, ওষুধ দোকান স্যানিটাইজ করা হয়। সঙ্গে জমা জল, ড্রেনে, বিভিন্ন আবর্জনা যুক্ত স্থানে ব্লিচিং ছড়ানো হয়। সংস্থা সভাপতি সুভাষ নন্দ ও সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী বলেন শহরের প্রতিটি কোন সুস্থ্য রাখার উদ্দেশ্যে আমাদের এই কর্মসূচি। এই কর্মসূচিতে বর্ষা কালে জমা জলে ব্লিচিং ছড়ানোর ফলে মশার উপদ্রব ও কমবে।
