গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ডাব্লিউ বি টি এস টি এর এগরা-১এগরা-২ ও এগরা মহকুমা ইউনিট আয়োজিত বিধায়ক সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয় আজ রবিবার। এদিন এগরা জে এল হাইস্কুলে দুই সদলীয় নবনির্বাচিত বিধায়ক এগরার শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি এবং পটাশপুর থেকে নির্বাচিত বিধায়ক উত্তম বারিক’কে উত্তরীয়,পুষ্পস্তবক ,স্মারক ও উপহার সামগ্ৰী হাতে তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। সভায় পৌরহিত্য করেন এগরা মহাকুমা কমিটির

    সভাপতি কনক কান্তি দাস। ছিলেন সংস্থার এগরা-১ ইউনিট সভাপতি সর্বেশ্বর বেরা, এগরা-২ইউনিট সভাপতি সৌমেন জানা, এগরা-২ সম্পাদক অরবিন্দ ঘোড়াই, শ‍্যামশংকর পন্ডা সহ সদস্যগণ। বিধায়ক তরুণ কুমার মাইতি তার বক্তব্যে বলেন- সাম্প্রতিক করোণা ও ইয়াশ পরিস্থিতির শিকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সংস্থা সহযোগিতার হাত আগেই বাড়িয়েছেন। উপকূলবর্তী এলাকায় যে পর্যাপ্ত ক্ষয়ক্ষতি হয়েছে তা বিক্ষিপ্ত ত্রাণে পূরণ সম্ভব নয়। তবুও মানুষকে যে যার মত এগিয়ে আসতে হবে।প্রকৃতির তান্ডবের কাছে মানুষ বড় অসহায়। সরকার মানুষের পাশে দুয়ারে ত্রাণের ব‍্যবস্থা করেছেন। বহু বেসরকারী প্রতিষ্ঠান তাদের মত করছেন আপনাদের আরও বেশি করে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে সহযোগিতা করতে হবে সেই আহ্বান জানাই। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় এগরা জে এল হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রকাশ কুসুম দাশ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *