
গৌরীশংকর মহাপাত্র ও সুদীপ কুমার খাঁড়া: দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।“মেদিনীপুর সমন্বয় সংস্থা”র মেদিনীপুর টাউন ইউনিট আজ রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন-২এর খাকুড়দা সংলগ্ন তিন-চারটি গ্ৰামের প্রায় ৫০ টি করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াল।”খাকুড়দা লায়ন্স স্কুল অব দিশারী” সংলগ্ন এই ত্রাণ শিবিরটি অনুষ্ঠিত হয়। পরিবারগুলির হাতে তুলে চিড়া,সরিষার তেল,চিনি,ডাল, মুড়ি ; বিভিন্ন গুঁড়ো মশলা, সয়াবিন,লবন, বিস্কুট, দুই প্রকার সাবান,মাস্ক খাদ্য ও স্বাস্থ্য সামগ্ৰী তুলে দেওয়া হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঞ্চলিক ইউনিটের সহকারি সম্পাদক অমিতাভ দাস,কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শিক্ষক ও সমাজকর্মী বিশ্বজিৎ 

