গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।নেগুয়া আনন্দমঠ ক্লাব গৃহে এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি’কে সংবর্ধনা জ্ঞাপন হয় আজ রবিবার।

ক্লাবের সদস্যরা বঙ্কিম রচনাবলী, পাঞ্জাবি, পুষ্পস্তবক ও উপহার সামগ্ৰী বিধায়কের হাতে তুলে দিয়ে ব সম্বর্ধিত করেন। এই অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিও রাজ, ঋষি বঙ্কিমচন্দ্র (আর বি সি) পঞ্চায়েতের উপপ্রধান যোগেন্দ্রনাথ মাইতি প্রমুখ।

সভায় পৌরোহিত‍্য করেন আনন্দমঠের সভাপতি অজিত জানা। স্বাগত ভাষণে ক্লাব সম্পাদক কমলেন্দু দাস মহাপাত্র সংস্থার সারা বৎসরের কর্মকান্ড ও সংস্কৃতিক কর্মসূচির ইতিবৃত্ত তুলে বিধায়ক কে সবিশেষ অবগত করান।

    বিধায়ক তরুন কুমার মাইতি তার বক্তব্যে বলেন- সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র স্মৃতি বিজড়িত  নেগুয়া ও তাঁর অমর সাহিত্য সৃষ্টি আনন্দমঠ এর গৌরবময় ঐতিহ্যের প্রসঙ্গ তুলে সেই এলাকা সংশ্লিষ্ট বিধানসভার বিধায়ক হিসেবে ও জেলাবাসী হিসেবে  আমিগৌরব বোধ করি।তিনি  সংস্থার সমস্ত সৃজনশীল কাজে পাশে থাকার ও সর্বত্র সহযোগিতার আশ্বাস দেন।

    বিধায়ক তরুণ কুমার মাইতি তার বক্তব্যে সাহিত্ম্রাট বঙ্কিম চন্দ্রে

      র স্মৃসমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দমঠ ক্লাবের সদস্য রাজেশ  দাস। শেষে ক্লাব সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *