গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। এগরা-২ তৃণমূল কংগ্রেস আয়োজিত ও যুব তৃণমূলের সহযোগিতায় মঞ্জুশ্রী পঞ্চায়েতের সামনে রক্তদান শিবির ও বিধায়ক সম্বর্ধনা অনুষ্ঠিত হয় রবিবার। 

    মঙ্গলদীপ জ্বেলে  ও রক্তদাতাদের হাতে  পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে দলের ব্লক সভাপতি স্বরাজ খাঁড়া, সহ-সভাপতি  ও রাজ‍্য  তৃণমূল কৃষাণ খেতমজুর সংগঠনের রাজ‍্য কমিটির সদস্য প্রকাশ  রায় চৌধুরী, সম্পাদক রাজ কুমার দুয়ারী, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, ব্লক মহিলা নেত্রী ও পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আরতি মুন্ডা প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গায়ত্রী পাত্র, দেশবন্ধু অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ও উপ প্রধান আলোক মহাপাত্র যুব তৃণমূল সভা যুব তৃনমূলের সভাপতি স্বপন পাত্র,শহর তৃণমূল শ্রমিক নেতা সুরজ আলি প্রমুখ। সভায় পৌরোহিত‍্য করেন মঞ্জুশ্রী অঞ্চল তৃণমূল সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীপতি প্রধান। এগরা সুপার স্পেশালিটির ব্লাড ব‍্যাঙ্ক ৪০ জনের রক্ত সংগ্রহ করে। উদ্বোধক তার বক্তব্যে জানান করোনা আবহে ও ভ‍্যাক্সিন নেওয়ার কারনে রক্তদান শিবির অপ্রতুল হওয়ায় ব্লাড ব‍্যাঙ্কে রক্ত সংকট চরমে। প্রসূতি ও থ‍্যালাসেমিয়া রোগী ও রোগীর পরিবার সংকটের মুখে।এই রক্ত সংকটের কারনে দল ও দলের যুব শাখার উদ্যোগে এই শিবিরের আয়োজন। তিনি আয়োজক দের এমন উদ্যোগের প্রসংশা করেন। রক্তদাতাদের আগ্রহকে মর্যাদা দিয়ে আগামী দিনে দলের মহিলা শাখা উদ্যোগে একটি শিবির হবে বলে জানান।এদিন অনুষ্ঠানটিতে অনুষ্ঠানে
                         রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি ও বিধায়ক তরুণ কুমার মাইতি ও উত্তম বারিক’কে উত্তরীয় স্মারক উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধিত করা হয়। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় দলের জেলা যুব সহ সভাপতি সন্দীপ পাত্র।
      মন্ত্রী তার বক্তব্যে কোভিড ইয়াশ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় দলের সমস্ত স্তরের কর্মীকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামার ও মানুষের পাশে থেকে মুখ‍্যমন্ত্রীর উন্নয়ন বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *