
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।আজ পশ্চিমবঙ্গ দিবস। আজকের দিনের তাৎপর্য আমরা সকলে জানি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গ সরকার এই দিনটি পালন করেনা, আগের সরকার ও করতেন না। আমরা ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ দিবস মর্যাদার সঙ্গে পালিত হবে, কারণ নতুন প্রজন্মের কেউ জানে না কেন আমরা ভারতবর্ষে আছি। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যদি ধরাধামে না আসতেন তাহলে আমরা পাকিস্তানের নাগরিক হতাম এবং ইসলামাবাদ বা ঢাকা হত আমাদের রাজধানী। ইসলামিক রাজ্যে আমাদের থাকতে হত, আমরা যে ভারত মাতার সন্তান হিসেবে বসবাস করছি তার সুযোগটা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের দিয়েছেন। রবিবার তমলুকের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে ক্ষোভের সঙে কথা গুলি বলেন রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়ক সহ স্থানীয় নেতৃত্ব। পূর্ব ঘোষণা মত সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পশ্চিমবঙ্গ দিবস নানা অনুষ্ঠানে পালিত হয়। কোথাও বৃক্ষরোপণ কোথাও বা রক্তদান শিবিরের আয়োজনে। পূর্ব মেদিনীপুরের জেলা শহর তমলুকে বিজেপির নগর মন্ডলের তরফে রক্তদান শিবিরের আয়োজন হয়। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে শিবিরের উদ্বোধন করেন রাজের বিরোধী দলনেতা। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চড় কাণ্ডে অভিযুক্ত দেবাশীষ আচার্যের মৃত্যু রহস্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন- এ নিয়ে সোস্যাল মিডিয়ায় অনেকে পোষ্ট করেছেন এ নিয়ে আমি কিছু বলবো না ।তার পরিবার যেটা চাইবে সেটাই হবে।
