
দৈনিক আবেশভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব পশ্চিম।দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলের মগরাখালের উপর উত্তর দুরমুঠ কাঠের সেতু জরাজীর্ণ অবস্থায় চলাচলের অনুপযুক্ত। প্রতিনিয়ত চলাচলকারীদের দুর্ঘটনার মুখোমুখি হতে হয়।ইয়াস দুর্যোগের ফলশ্রুতিতে অতি বর্ষন ও বর্ষার অঝোর বৃষ্টিতে কাঠের সেতুর বেহাল অবস্থা। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন সেচদপ্তরের নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়ে ভগ্নসেতু মেরামতীর দাবী জানিয়েছেন। সেই সাথে রাজ্যের সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও মৎস্য মন্ত্রী অখিল গিরির ও দৃষ্টি অাকর্ষণ করেছেন।
