গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।করোনা পরিস্থিতির শিকার ও ইয়াশ ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এমন ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সামগ্রী তুলে দেয় এগরা ওয়ার্ড হারভেষ্ট মিশন। সোমবার এগরা-২এর বালিঘাই, তাজপুর, শ্যামপুর, এবং দীঘা, তাজপুর, বালিসাই এলাকায় ৩০০ জনের হাতে তুলে খাদ্য ও স্বাস্থ্য

                সামগ্ৰী বিতরণ।করে। ছিলেন সংস্থার ইভ্যাঞ্জেলিস্ট অনুরাধা গায়েন, মেরী গায়েন, অন্যদেব গায়েন প্রমুখ। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ইভ্যাঞ্জেলিস্ট অনুরাধা গায়েন জানান তার ছেলে অন্যদেব গায়েনের জন্মদিনে ছেলের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সংস্থার পক্ষে এমন উদ্যোগ গ্রহণ। প্রসঙ্গত গত মাসের ১৯ শে মে করোনা আক্রান্ত হয়ে এগরা সুপার স্পেশা লিটিতে প্রয়াত হন এই মিশনারী সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক রেভারেন্ড পাষ্টার ডা: দেবাশীষ গায়েন। বাবার মৃত্যুতে অন‍্যদেব এর ইচ্ছে বিপন্নদের পাশে দাঁড়িয়ে সে এই ভাবে জন্মদিন পালন করবে তাই এমন উদ্যোগ। ছেলের ইচ্ছেতে সায় সংস্থা ইভাঞ্জেলিষ্ট মা অনুরাধার । তিনি ঐ কর্মসূচি তে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *