গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-১ ঋষি বঙ্কিমচন্দ্র অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় নেগুয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। সোমবার দলীয় পতাকা উত্তোলন,বৃক্ষ রোপন, ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করলেন বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে

    উপস্থিতএগরা- ১ তৃণমূল কংগ্রেসের সভাপতি বিজন বিহারী সাউ,অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি যোগেন্দ্রনাথমাইতি, এগরা -১পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয়  রাজ, পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক রজত  কুমার বেরা,আর বি সি পঞ্চায়েত প্রধান রেনুকা দাশ মহাপাত্র,অঞ্চল মহিলা নেত্রী যমুনা রঞ্জিত,যুব সভাপতি অনির্বাণগায়েন প্রমুখ। আন্তর্জাতিক যোগ দিবস স্মরণেএক মনোজ্ঞ যোগ অভি প্রদর্শন করে পানিপারুলমুক্তেশ্বর যোগ কেন্দ্রের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। আয়ুশ প্রোটোকল মেনেসমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন যোগ প্রশিক্ষক দিব্যেন্দু ভূঞ‍্যা।প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায়কেবল ৩০ জনের রক্ত সংগ্ৰহ করে এগরা ব্লাড ব‍্যাঙ্ক। উদ্বোধক তার উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য ও রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা তুলে ধরে এমন কাজে যুব সমাজ কে আরও বেশী করে যুক্ত হওয়ার আহ্বান জানান। এক্ষেত্রে তিনি তাদের পাশে থাকার ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক অর্ধেন্দু দাশ মহাপাত্র।

       

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *