
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা সারাদা শশীভূষণ কলেজে এনএসএস ইউনিটের উদ্যোগে বিশ্ব আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন হয় সোমবার। অনুষ্ঠানে শুভ সূচনা করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলি, অনুষ্ঠানে এন এস এস এর প্রায় ২০ জন স্বেচ্ছাসেবক ও শরীরবিজ্ঞান বিভাগের ২০ জন ছাত্র-ছাত্রীসহ কলেজের এন এস এস প্রোগ্রাম অফিসার মানিকলাল পতিসহ তিন অধ্যাপক জয়দেব জানা, চন্দন মিশ্র, মমতাজ খাতুন এবং শিক্ষাকর্মী অমিতাভ সেনাপতি, বাবু খান এবং ছাত্র সংসদের কয়েকজন অংশগ্রহণ করেন। 

