গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।এগরা-২কৃষি দপ্তরের ব‍্যবস্থাপনায় ও এগরা-২ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় প্রগতিশীল কৃষকদের উচ্চফলনশীল বীজধান বিতরণ হয় মঙ্গলবার। ক‍্যাওড়ামাল প্রাথমিক বিদ‍্যালয়ে বিবেকানন্দ পঞ্চায়েতের শিলামপুর মৌজার প্রায় ৩০০ চাষীর হাতে এন এফ এস এম প্রকল্পে সি আর বীজধান তুলদেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুন কুমার মাইতি। সঙ্গে উপস্থিত এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান,সহ কৃষি আধিকর্তা পঞ্চানন ঘোষ ,কৃষি কর্মাধ‍্যক্ষ শ্রাবন্তী দাস , জেলা পরিষদ সদস্যা গায়ত্রী পাত্র, সমাজ সেবী বিমল জানা ,অজিত পাল প্রমুখ। বিধায়ক তার বক্তব্যে বলেন- আমাদের কৃষি প্রধানদেশ এই ভারত বর্ষ,পশ্চিম বঙ্গের অধিকাংশ মনুষ কৃষি নির্ভর। রাজ‍্যের প্রগতিশীল কৃষকরা যাতে স্বল্প ব‍্যায়ে অধিক ফসল ফলিয়ে লাভবান হতে পারে সেই লক্ষ্যে রাজ‍্যের মা মাটি মানুষের সরকারের এই উদ্যোগ। ভালো সুস্থ্য মা যেমন ভালো সন্তানের জন্ম দেয় তেমনি রোগমুক্ত ষোধন বীজধান অধিক ফলন দিতে পারে। সেই লক্ষ‍্যে কৃষকদের এমন বীজধান বিতরণ,আবার উৎপন্ন ধানও ন‍্যায‍্য মূল্যে কৃষকরা যাতে বিক্রয় করতে পারে তার ও বন্দোবস্ত করে রেখেছে সরকার, যাতে কোন ভাবে কৃষক ক্ষতিগ্রস্ত না হয়। তা ছাড়া কৃষক স্বার্থে ও কৃষি সম্প্রসারণে সরকারের ইতিবাচক পদক্ষেপ গুলির উল্লেখ করে এ সরকার কৃষকের কিভাবে কৃষকের পাশে রয়েছেন তা উপস্থিত সকলকে স্মরণ করিয়ে দেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *