
দৈনিক আবেশভূমি ডেস্ক : দেশপ্রান ব্লক:পূর্ব মেদিনীপুর।২৭ শে মে থেকে শুনিয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ইয়াস দুর্যোগ পরিস্থিতির শিকার শুনিয়ার বানভাসি মানুষজনের অাশ্রয়কেন্দ্র চলে অাসছে।প্রতিদিন দু’বেলা প্রায় ৪০০কে রান্না খাবার পাত বসিয়ে পরিবেশন হচ্ছে। অাজও বিধস্ত বাড়ীসমূহে বসবাস করা বা রান্নার পরিস্থিতি নেই। নোনাজল ঢুকে সর্বত্রই লবনাক্ত পরিবেশ। গভীর নলকূপের পানীয়জল লবনাক্ত হওয়ায় পানীয়জল সরবরাহের অাশু প্রয়োজন। কেবলমাত্র সরকারী ত্রাণে দীর্ঘদিন ধরে অাশ্রয় শিবির চালানোর জন্য যথেষ্ট নয়।তাছাড়া অানাজপত্র, মশলাপাতি, কাঠ সহ রান্নার সামগ্রী ক্রয়ের জন্য নগদ অর্থেরও প্রয়োজন। মৎস্য মন্ত্রী অখিল গিরি নগদ ২০,০০০ টাকা সাহায্য করেছেন। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি, স্হানীয় জেলা পরিষদ সদস্য বিধায়ক উত্তম বারিক, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন সহ অনেকে যথাসাধ্য সাহায্য করছেন।বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠান রান্নাকরা খাবার প্রদান সহ সব রকমের সহযোগিতা করে অাসছেন। মামুদ হোসেন আজ শুনিয়া ও উমাপতিবাড় অাশ্রয়শিবির পরিদর্শন করেন। উদ্যোক্তা প্রদীপ গিরি,লক্ষী মাইতি,চন্দন মাইতি প্রমুখের সাথে অাশ্রয় শিবির নিয়ে কথা বলেন, বিভিন্ন সমাজসেবী প্রতিষ্ঠানকে শুনিয়া ও উমাপতিবাড় অাশ্রয় শিবির চালাতে সব ধরনের সাহায্য ও সহযোগিতার আহ্বান জানান।
