গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।             পটাশপুর-২ মহিলা তৃণমূলের উদ্যোগে ও মথুরা অঞ্চল মহিলা তৃণমূলের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলবার। মথুরা পঞ্চায়েত অফিস সংলগ্ন বাল‍্যগোবিন্দপুর দলীয় কার্যালয়ে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে ও

    মঙ্গল দ্বীপজ্বেলে শিবিরের উদ্বোধন করেন তরুণ প্রজন্মের বিধায়ক উত্তম বারিক। সঙ্গে জেলা মহিলা তৃণমূল নেত্রী জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র, পটাশপুর -২ব্লক মহিলা তৃণমূল সভানেত্রী মালবিকা প্রধান, দলের পটাশপুর -২ সভাপতি মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি মানস রায় ও স্বপন কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন সাউ, দলের সমবায় সেলের এগরা মহকুমা সভাপতি গোলোকেশ নন্দ গোস্বামী, ব্লকের তিন পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ(সাউথ খন্ড), মৌমিতা সর্দার পাল(আড়গোয়াল) ও জোৎস্না পট্টনায়ক (পঁচেট) প্রমুখ ।সভায় পৌরোহিত্য করেন বর্ষিয়ান তৃণমূল নেতা প্রাক্তন উপপ্রধান যুধিষ্ঠির মাইতি। ১৫০ মহিলা রক্তদান করেন। এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। উদ্বোধক উত্তম বাবু তাঁর বক্তব্যে  বলেন যে – করোনা ও  ইয়াশ পরবর্তী পরিস্থিতিতে ব্লাড ব্যাংক গুলিতে চরম
      রক্ত সংকট। ফলে প্রসূতি মা ও থ‍্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও রোগীর পরিবার চরম সংকটের মুখে। তাদের কথা ভেবে দলের মহিলা শাখার উদ্যোগে এমন একটি কর্মসূচি নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ। তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে এমন কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দেন।
      সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় মথুরা পঞ্চায়েত প্রধান অমিত মন্ডল। শেষে কর্মসূচি সফল করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অঞ্চল তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী ও অঞ্চল মহিলা তৃণমূল সভানেত্রী লতিকা রানা।

        শেষে কর্মসূচী সফল করায় উপস্থিত সকলকে ধন্যবদ জানান অঞ্চল তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী ও অঞ্চল মহিলা তৃণমূল সভাপতিলতিকা রাণা।

         

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *