
গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক : মেদিনীপুর পূর্ব পশ্চিম। করোনা পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে রক্তের সংকট।এই সংকট মেটাতে চন্ডীপুর ব্লকের হবিচক নানকারচক লোকশিক্ষা শিল্প পটুয়া সমিতি এবং ‘চলো পাল্টাই’ ও ‘চণ্ডীপুর রবীন্দ্র পরিষদ’এর যৌথ উদ্যোগে পটুয়া সমিতি কার্যালয়ে রক্তদান শিবির হয় মঙ্গলবার।জাতীয় পতাকা উত্তোলনে ও মঙ্গলদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন হয়। রক্তদানের প্রাসঙ্গিক বক্তব্য রাখেন পটুয়া সমিতির সম্পাদক আবেদ চিত্রকর, ‘চলো পাল্টাই’ এর পক্ষে শিক্ষক অরুণাংশু প্রধান, রবীন্দ্র পরিষদের পক্ষে সম্পাদক শিক্ষক প্রতীক জানা,চলো পাল্টাই এর মধুসূদন পড়ুয়া প্রমুখ। এদিন শিবিরে ১৩ জন মহিলা সহ ৩৪ জন রক্ত দান করেন।নন্দীগ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতায় রক্ত সংগৃহীত হয়। রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে 

