
গৌরীশংকর মহাপাত্র ও সুদীপ খাঁড়া: মেদিনীপুর পূর্ব পশ্চিম।বুধবার সকালে শিক্ষক সংগঠন বামপন্থী শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির(এবিটিএ) বেলদা আঞ্চলিক শাখার উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার তুতরাঙ্গা অঞ্চলের ঈশবপুর গ্ৰামে দুঃস্থ ও প্রান্তিক লোধা এবং আদিবাসী জনগোষ্ঠীর ৪০ পরিবারে ত্রাণ বিতরণ হয়।এই অতিমারী পরিস্থিতিতে শিক্ষক সংগঠন এবিটিএ-এর নেতৃত্বে শিক্ষক,শিক্ষাকর্মী সমাজ তাঁদের সামাজিক দায়বদ্ধতায় শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার গ্ৰহন করেন। সমিতির বেলদা শাখার সম্পাদক সৌমেন মণ্ডল বলেন- “শতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষক সংগঠন এবিটিএ এই মহামারী পরিস্থিতিতে ধারাবাহিকভাবে সারা রাজ্য তথা পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এইভাবে মানুষের পাশে আছে আগামী দিনেও থাকবে।” এদিনের ত্রাণ বিতরণ শিবিরে আলু, পেঁয়াজ, সরষের তেল, ডাল, সয়াবিন, বিস্কুট, সাবান, মাস্ক ইত্যাদি খাদ্য ও স্বাস্থ্য সামগ্ৰী বিতরণ হয়। মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুজিত ঘোষ,পৃথ্বিনাথ সিং, গৌতম বেরা, তারাপদ বেরা প্রমুখ। কর্মসূচি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন বেলদা জোনাল সভাপতি বাগরায় মুর্মু।