
প্রকাশ কর:দৈনিক আবেশভূমি ডেস্ক :মেদিনীপুর পূর্ব পশ্চিম।ইয়াস দুর্যোগ, জলোচ্ছ্বাস ও অতিবর্ষনে কামার,কুমোর,
স্নর্ণশিল্পী ও অন্যান্য হস্তশিল্পীরা ঘোর বিপাকে পড়েছেন। কাজকর্মের অভাবে তাদের দিশেহারা অবস্থা। রোজকার নেই বললেই চলে, পরিবার পরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে তাঁদের দিন কাটছে। বিশেষ করে কুমোরদের অবস্থা খুবই সঙ্গীন।মাটির অভাবে তাঁরা কোন কাজই করতে পারছেন না।মাটির সব উৎস জলে ডুবে অাছে।দেশপ্রাণ ব্লকের দুরমুঠ, চাঁপাতলা,কাঁথি পৌর এলাকার পদ্মপুকুরিয়া,কাঁথি -১ ব্লকের পানিয়া,রামনগর-২ ব্লকের মান্দারপুর প্রভৃতি এলাকায় কুমোরপাড়ার লোকজনের দুরবস্থা চরমে উঠেছে।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে ও জেলার দুই মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও অখিল গিরি কে এই সব কুটীরশিল্পীদের জন্য সরকারী সাহায্য প্রদানে হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন।
