
গৌরীশংকর মহাপাত্র : দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ইয়াস প্রকোপে বানভাসি খেজুরীর এলাকায় এগরা উই কেয়ার ফ্রী ম্যাডিক্যাল ক্যম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কর্মসুচী পালন করে মঙ্গলবার।ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃএন কে প্রধান, ডাঃ দিব্যেন্দু চৌধুরী ডাঃ তরুণ ত্রিপাঠী প্রমুখ।প্রায় ৩০০ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়।এর সাথে সাথে স্বাস্থ্য কিট স্যানিটারি ন্যাপকিন,সাবান,ORS দেওয়া হয়। সংস্থা সভাপতি সুভাষ নন্দ ও সম্পাদিকা উজ্জয়িনী ব্যানার্জী বলেন- আমরা উই কেয়ার মানুষের সেবা’য় নিজেদের নিয়োজিত করেছি। ইয়াস থেকে করোনা সমস্ত পরিস্থিতি মোকাবিলা করার জন্য ধারাবাহিক ভাবে চেষ্টা চলছে। শেষে কর্মসূচীতে উপস্থিত সকল চিকিৎসক ও সংস্থা সদস্যদের ধন্যবাদ জানান।

