
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা ডঃ শ্যামাপসাদ মুখার্জীর ৬৯ তম বলিদান দিবস উদযাপন ও সেবা কর্মসূচি পালিত হয় বুধবার। এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে এগরা নগর মন্ডলের ব্যবস্থাপনায় দিনটি “সেবাই সংগঠন” এই মন্ত্রকে পাথেয় করে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহযোগিতায় এগরায় ৩০০জন মানুষকে মাস্ক, স্যানিটাইজার ও ত্রিপল বিতরন হয়। ছিলেন সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ, নগর মন্ডল সভাপতি স্বাধীন দাস, জেলা সম্পাদক কৌশিক মন্ডল ও ঋত্বিক ত্রিপাঠী, নগর সাধারণ সম্পাদক দেবব্রত করণ ও চন্দন মাইতি প্রমুখ। সঞ্চালনায় দলের নগরমন্ডল সদস্য প্রাক্তন শিক্ষক সত্যপদ দীক্ষিত।

