গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ;: দক্ষিণ ২৪ পরগনা।কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে ও আজিম প্রেমজী ফাউন্ডেশনের সহযোগিতায় ৪৫ পরিবারের ২৫০জন সদস্যকে রান্নাকরা প্যাকেট খাওয়ার দেওয়ার সূচনা করেন পাথরপ্রতিমা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ‍্যক্ষ রাজেন্দ্র প্রসাদ সিংহ। সঙ্গে গোপাল নগর পঞ্চায়েত প্রধান রাধারানী ভূইঞ‍্যা, উপ প্রধান দেবরঞ্জন গিরি প্রমুখ। কাজলা জনকল্যাণ সমিতির সঞ্চালক বিবেকানন্দ সাহু বলেন- করোনার দ্বিতীয় ঢেউয়ে সারা দেশের সঙ্গে পশ্চিমবাংলায়ও সংক্রমণের হার ব‍্যপক। দক্ষিণ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের কোভিড আক্রান্ত প্রায় ৩০০ শতাধিক। যারা হোম আইসলেশনে আছেন তাদের পরিবারগুলি বিভিন্ন সমস্যায়, তাদের বাজার করা ও রান্না করার অসুবিধা হয়, তাছাড়া এই সময়ে যে পুষ্টিকর খাদ্যের প্রয়োজন হয় তাও পায় না। এদের পাশে দাঁড়ানোর জন্য কাজলার এই উদ্যোগ। সমিতির পক্ষে আক্রান্ত পাথর প্রতিমা, গোপালনগর ও দূর্বাচটি গ্রাম পঞ্চায়েত এলাকার ৪৫ পরিবারকে রান্না করা খাওয়ার দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ৩০দিন চলবে। প্রতি পরিবার ১৫ দিনের খাওয়ার পাবে। আমাদের লক্ষ্য কমপক্ষে ২৫০জনকে প্রত‍্যহ এই কর্মসূচির অন্তর্ভুক্তি করা।উদ্বোধনী  পর্বে  উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শুকদেব ভূইঞা, সুকুমার দাস, নারুগোপাল দাস, কাজলা জনকল্যাণের কো অর্ডিনেটর ড. অশেষ চক্রবর্তী, বিবেকানন্দ সাহু ও একাদশী বাঁকুড়া এবং ইয়ুথ ভলান্টিয়ার প্রমুখ। এই চরম দুর্দিনে রাজ্য সরকারের সাথে সাথে একটি স্বেচ্ছাসেবী সংস্থার এগিয়ে আসা আমাদের যশ ও কোভিড আক্রান্ত এলাকার কাছে গর্বের বিষয়।

    গোপালনগর পঞ্চায়েত প্রধান দেবরঞ্জন গিরি বলেন- এই সংস্থা বিগত বছরে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে ছিলেন এ বছরও ইয়াশ ক্ষয়ক্ষতির সাথে সাথে করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করায়, সংস্থার কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। কাজলা জনকল্যাণের কো অর্ডিনেটর ড.অশেষ চক্রবর্তী বলেন- কোভিড আক্রান্ত ও অতি দরিদ্র পরিবারের পাশে এই কমিউনিটি কিচেন আগামী একমাস ধরে চলবে। প্রতিদিন ভাত, ডাল, সবজি এবং মাছ বা মাংস বা ডিম রান্না করা প্যাকেট জাত করে প্রত্যেকের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই খাদ্যের গুণগত মান বাড়ানোর জন্য পঞ্চায়েত ও স্থানীয় ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান। পাথরের বিধায়
      ক সমীর জানা এই কর্মসূচির জন্য কাজলা জনকল্যাণকে ধন্যবাদ জানান। শিক্ষা কর্মাধ‍্যক্ষ উপস্থিত স্বেচ্ছাসেবকদের হাতে কোভিড সুরক্ষা কিট তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *