গৌরীশংকর মহাপাত্র ও প্রদীপ কুমার গোল: নন্দীগ্রাম :পূর্ব মেদিনীপুর।নন্দীগ্রাম-দলকে আরো জনমুখী করতে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের  সঙ্গে যুক্ত থাকার নির্দেশ দিয়েছিলেন দলনেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।সেই মত রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের রক্তদান,স্বাস্থ্য শিবির,কোথাও অনাথ শিশুর পড়াশুনার দায়িত্ব নেওয়া, বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া প্রভৃতি সামাজিক কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছে।আজ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে নন্দীগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এক মহতী রক্ত দান শিবিরের আয়োজন হয়। ওই শিবিরে ১৫
ছাত্রীসহ ৬৫ জন রক্তদান করে। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে।

    শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবু তাহের । তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এই মহতী রক্তদান শিবিরের ভূয়সী প্রশংসা করে বলেন করোনা পরিস্থিতি তে রক্তের সংকট মোকাবেলায় ব্লক এলাকার রেজিস্টার ক্লাব

      গুলোকে পর্যায়ক্রমিক ভাবে রক্তদানে উদ্যোগী হতে হবে।পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে নানান সামাজিক প্রকল্পের দায়িত্ব পালনে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীরা সঙ্কল্প নিয়েছে। তারা কখনো কোভিড আক্রান্তের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন আবার কখনো তাদের হাসপাতালে ভর্তির ব্যাপারে সহযোগিতা করেছেন বলে বলেন তৃণমূল ছাত্র পরিষদের পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি প্রসেজিৎ সাহা। জাতপাতের বেড়াজাল ভেঙে সকলকে রক্ত দানে এগিয়ে আসার আহ্বান জানান নন্দীগ্রাম-১ব্লক যুব তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য
                                           
        গর্গ । অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পঞ্চায়েত প্রধান মমতাজ বেগম, নন্দীগ্রাম -১তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শেখ মোশারফ। খেজুরি -১ব্লক যুব তৃণমূল সভাপতি প্রমুখ। 

         

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *