গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার উদ‍্যোগে,আজ বিধানসভা ভোট পরবর্তী আইন শৃঙ্খলার অবনতি,সন্ত্রাস, অত‍্যাচার এবং ঘরছাড়া দলীয় সমর্থকগনকে ঘরে ফেরানোসহ নানা দাবী নিয়ে,কোভিড প্রোটোকল মেনে,কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত সমস্ত থানাতে

    ডেপুটেশন কর্মসূচী পালন করা হয় শুক্রবার।জেলার অন্তর্ভুক্ত প্রত‍্যেকটি মন্ডলে কোভিড বিধি মেনে নিজ নিজ থানায় ডেপুটেশন প্রদান করে।
    এগরা থানায় এই কর্মসূচিতে ছিলেন নগর মন্ডল সভাপতি স্বাধীন দাস, সম্পাদক প্রানাশীষ চৌধুরী, দক্ষিণ মন্ডল সভাপতি দেবাশীষ জানা, চন্দন পন্ডা প্রমুখ। জেলার বিভিন্ন থানায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তাপস দোলাই,অসীম মিশ্র,সুদাম পন্ডিত সহ বিভিন্ন মন্ডল সভাপতি ও দলীয় কার্যকর্তাগণ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *