
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। এগরা-২এর বাথুয়াড়ী পঞ্চায়েতের পিরিজখাঁবাড় স্টুডেন্ট ক্লাবের ৪র্থ বর্ষ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শিবিরের উদ্বোধন করেন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ বেজ, এগরা-২বিডিও কৌশিক রায়, বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি, জয়েন্ট বিডিও গোপাল চন্দ্র শীট, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মধ্যক্ষ আরতী মুন্ডা, পঞ্চায়েত প্রধান লক্ষ্মী রানী হাজরা, উপপ্রধান সুজিত কুমার শী, সমাজসেবী শিক্ষক শ্যামল জানা প্রমুখ। অতিথিগণ বক্তব্যে আয়োজক সংস্থার এমন উদ্যোগের প্রশংসা করেন বলেন- সব কাজ সরকার করে দেবে এই ধারণা থেকে বেরোতে হবে, সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংস্থা ও ক্লাবগুলির একটা বড় ভূমিকা রয়েছে। জনহিতকর এমন কাজে যারা যুক্ত থাকছেন প্রশাসন তাদের কাছে সর্বদা থাকবে ও 

