গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর। এগরা -১ মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শুক্রবার। রাসন নেহেরু বিদ্যাপীঠে আয়োজিত এই শিবিরের উদ্বোধন করেন এলাকার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি।সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, সম্মানীয় অতিথি পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রভুপদ দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ  মানসী দে, দলের ব্লক সভাপতি তথা

    জেড়থান পঞ্চায়েতের উপ প্রধান বিজন বিহারী সাউ , প্রাক্তন ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা প্রমুখ। এগরা সুপার স্পেশালিটি ব্লাড ব্যাঙ্ক ৫০ জনের রক্ত সংগ্রহ করে। অতিথিগণ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন যে- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমান কোভিড পরিস্থিতি মোকাবেলায় বিধায়কদের মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার পরামর্শ দেন। বলেন বর্তমান করোনা আবহে যে রক্তের সংকট ব্লাড ব‍্যাঙ্ক গুলিতে চলছে তা মোকাবেলায় দলের সমস্ত শাখা সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে মাঠে নামিয়ে রক্তদান শিবিরের আয়োজন করতে। সেই পরামর্শ মেনে এমন উদ্যোগ। রক্তের অভাবে প্রসূতি মায়েরা, থ্যালাসেমিয়া আক্রান্ত রোগী ও রোগীর পরিবার, দুর্ঘটনায় আহত পরিবারর গুলির প্রয়োজনের কথা ভেবে এমন শিবির।  সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ  রেখা প্রধান।এ দিন শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দলের মহিলানেত্রী জেলা পরিষদ সদস্যা ড: ছবি দাস মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *