গৌরীশংকর মহাপাত্র ও সুদীপ খাঁড়া: দৈনিক আবেশভূমি ডেস্ক:কাঁথি এগরা: পূর্ব মেদিনীপুর।ইয়াস ও সেদিনের ভরা কোটালের’পর সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় কখনো এককভাবে কখনো যৌথ উদ্যোগে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ চলছে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির। ইতিমধ্যেই ঝড় ও জলোচ্ছ্বাস কবলিত পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী সব ব্লকে সংস্থার সদস্যরা স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।সম্প্রতি মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র ও সহযোগী বন্ধুদের উদ্যোগে আবারও ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল কাঁথি সংলগ্ন শৌলা মৎস্য খটি এলাকায়। স্থানীয় নয়াপুর সুধীরচন্দ্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোড়াই ,ত্রাণ সামগ্রী বন্টনে অসহায় মানুষদের চিহ্নিত করে এই কাজে ক্যুইজ কেন্দ্র ও তার সহযোগীদের বিশেষভাবে সহযোগিতা করেন। এদিন রামনগর -২য় নম্বর ব্লক ও কাঁথি ১ নম্বর ব্লকের,রঘুসর্দারবাড় জলপাই ,দক্ষিণ পুরুষোত্তমপুর এলাকার প্রায় ৫০০ পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় শৌলা মৎস্য খটি সংলগ্ন গঙ্গা মন্দির প্রাঙ্গণে। কর্মসূচিতে সহযোগিতা করেন কলকাতা সংলগ্ন মধ্যমগ্রামের ৯ বন্ধুদের একটি দল। এই দলে ছিলেন বাপি, রাজু, বিশ্বজিৎ,প্রদীপ,রাজা, বুবাই, বুড়ো,কার্তিক, সমীর প্রমুখ।এছাড়াও সঙ্গে ছিলেন অজয,হরি, ছোটকা, উত্তম,সুরজিৎরা।

    এই বন্ধুরা কোনো সংস্থা হিসেবে নন, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন। অন্যদিকে সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক কৃষ্ণপ্রসাদ ঘড়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন সৌমেন গায়েন, অপূর্ব কুমার জানা, হারাধন মনি, দিব্যেন্দু রায়, বিশ্বজিৎ পাত্র সহ অন্যান্যরা।কর্মসূচি সুসম্পন্ন হওয়ায় আয়োজক সংস্থা সম্পাদক সুজন বেরা,সভাপতি রিংকু চক্রবর্তী ও প্রতিষ্ঠাতা সম্পাদক মৌসম মজুমদার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *