
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রাজ্যে আইন-শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই তার বিরুদ্ধে গর্জে ওঠা প্রত্যেক কন্ঠকে সাদর প্রণাম। কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষে এমন ব্যনার হাতে নিয়ে কাঁথি পোস্ট অফিস মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। ১৯৭৫সালের ২৫শে জুন আজকের দিনে ভারত বর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরী অবস্থা জারী করে ছিলেন। ভারতীয় রাজনীতি এবং গণতন্ত্রের ইতিহাসে সবথেকে বড় কালো অধ্যায় এই জরুরি অবস্থা। এই অবস্থা স্মরণ করিয়ে রাজ্যে না থাকা গণতন্ত্রের বিরুদ্ধে গর্জে সমস্ত কন্ঠকে স্বাগত জানিয়েএক বিক্ষোভ সংঘটিত হয় কাঁথি বড় ডাকঘরের সামনে। বক্তব্যে সে দিনের আইন শৃঙ্খলার প্রসঙ্গ তুলে রাজ্যের মাননীয়া যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছেন তা উল্লেখ করেন। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, জেলা যুব মোর্চার সভাপতি ও বিধায়ক শান্তনু প্রা⊕মানিক, দক্ষিণ কাঁথির বিধায়ক সুমিতা সিনহা, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, জেলা সাধারণ সম্পাদক অসীম মিশ্র, সহ সম্পাদিকা বুলুরাণী করণ, জেলা মহিলা মোর্চার সম্পাদিকা মৌমিতা দাস, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক উমেশ প্রধান, প্রাক্তন জেলা সভাপতি সোমনাথ রায় প্রমুখ।
