
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।ভগবানপুর-১এর কোটবাড় অঞ্চল তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। চড়াবাড় বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাদের সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক তথা মুগবেড়িয়া ব্যাংকের চেয়ারম্যান অর্দ্ধেন্দু মাইতি। সঙ্গে ভগবানপুর -১ বিডিও বিশ্বজিৎ মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণব মাইতি, জেলা তৃণমূলের সহ-সভাপতি মদনমোহন পাত্র, ব্লক সভাপতি অভিজিৎ দাস, অঞ্চল সহ সভাপতি হিমাংশু বেরা, জেলা পরিষদ সদস্য আহমেদ উদ্দিন প্রমুখ। সকলেই বক্তব্যে বর্তমান করণা পরিস্থিতিতে ব্লাড ব্যাংক গুলির রক্তশূন্যতার প্রসঙ্গ তুলে এমন শিবিরের আয়োজনের প্রাসঙ্গিকতা তুলে ধরেন আগামী দিনে এমন কর্মসূচি গ্রহণ করার জন্য দলের যুব ও যুবাদের আহ্বান জানান ।শিবিরে ১০৮ জন রক্ত দাতা রক্ত দান করেন। তাদের হাতে স্মারক হিসেবে ফুলের চারা তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় দলের অঞ্চল সম্পাদক পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ উত্তম বাঁকুড়া। কর্মসূচি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভার সভাপতি তথা দলের অঞ্চল সভাপতি সুযশ চিনি।
