গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার এগরা বিধান সভা এলাকায় ১৪লক্ষ ৩০ হাজার টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মেদিনীপুরের সাংসদ দীলিপ ঘোষ। সংসদ কোটার অর্থে এগরা-২এর বাসুদেবপুর পঞ্চায়েতের বাসুদেবপুরে দুটি সোলার ল্যাম্প পোস্ট, এগরা পৌর শহরের ৪ নং ওয়ার্ডের মনসা তলায়, ৭ নং ওয়ার্ডের কসবা এগরায়, এবং ৮ নং ওয়ার্ডের পুরুষোত্তমপুর এলাকায় ঢালাই রাস্তার উদ্বোধন করেন সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।এরপর সাতমাইলের দলীয় কার্যালয়ে ভোট-পরবর্তী পর্যালোচনা সভায় অংশ নেন রাজ্য সভাপতি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ, জেলা সম্পাদক সুদাম পন্ডিত, জেলা সাধারণ সম্পাদক কৌশিক মন্ডল, এগরা নগর মন্ডল সভাপতি স্বাধীন দাস প্রমুখ। রাজ‍্য সভাপতি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এ দিন বক্তব্যের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন- মুখ্যমন্ত্রীকে আর কেউ বিশ্বাস করবে না। নির্বাচনের আগে প্রত্যেক মহিলাকে ৫০০ এবং জঙ্গল মহলে আদিবাসীদের ১০০০ করে টাকা দেবেন ঘোষণা করে ভোট নিয়েছেন । একবার টাকা দেওয়ার পর এখন বলছেন টাকা নেই,এরপর আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবে ?

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *