গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।খেজুরী-১ব্লকের হেঁড়িয়া পঞ্চায়েতে নতুন প্রধান নির্বাচন হয় বৃহস্পতিবার।২০১৮সালে ২৪ শে সেপ্টেম্বর প্রধান হয়েছিলেন নীলাঞ্জন মাইতি। ২০২১ এর বিধানসভা নির্বাচনে দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে ১৬জন সদস‍্যের অনাস্থায় প্রধান নীলাঞ্জন মাইতিকে অপসারিত করে।আজ দলের ১৬জন সদস্য প্রধান হিসাবে নমিতা নায়ক কে নির্বাচিত করে। জয়ীকে অভিনন্দন জানান খেজুরী বিধানসভার চেয়ারম্যান ডাঃ পার্থ প্রতিম দাস,ব্লক সভাপতি বিমান কুমার নায়ক,যুব সভাপতি জালাউদ্দিন খাঁন, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবনী মাইতি,ব্লকের কিষান সেলের সভাপতি নৌসেদ আলী,সমস্ত অঞ্চলের সভাপতি ও প্রধান ও শাখা সংগঠনের নেতৃত্ব গণ। দলের পূর্ব মেদিনীপুর জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *