
দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।ইয়াস দুর্যোগ ও জলোচ্ছ্বাসের ফলশ্রুতিতে রসুলপুর নদীর কূলবর্তী দেশপ্রাণ, কাঁথি-৩, খেজুরী-১, খেজুরী-২, ভগবানপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল জমে প্রবল ক্ষতিসাধন হয়।বাড়ীঘর, চাষাবাদ, মৎস্য চাষ ইত্যাদির ক্ষতি হয়। দেশপ্রাণ ব্লকের অাঁউরাই অঞ্চলের উমাপতিবাড়, অামতলিয়া অঞ্চলের শুনিয়া, বাহার ছনবেড়িয়া, ঘোড়াঘাটা, ফুলবাড়ী,কশাফলিয়া, উত্তর অামতলিয়া, উত্তর ডিহি মুকুন্দপুর প্রভৃতি ক্ষতিগ্রস্থ হয়।কাঁথি-৩ ব্লকের কানাইদীঘি, খেজুরী-১ ব্লকের বীরবন্দ, টিকাশী, খেজুরী-২ ব্লকের হলুদবাড়ী, জনকা প্রভৃতি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।অাগামী ২৬ শে জুন কোটালে জোয়ারের জলোচ্ছ্বাসে নতুন করে জল ঢুকে প্লাবনের অাশঙ্কা রয়েছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন কাঁথি সেচদপ্তরের নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়ে অবিলম্বে নদী বাঁধ মেরামতির দাবী জানিয়েছেন। সেচ মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও মৎস্য মন্ত্রী অখিল গিরি র হস্তক্ষেপ প্রার্থনা করেন মামুদ হোসেন।
