গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। কাঁথি-৩ এর ৩বিদ‍্যালয়কে সবুজ সাথীর সাইকেল বিতরণ হয় বৃহস্পতিবার। স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দিয়ে এদিন সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি মিতারাণী সাউ, সঙ্গে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ, কানাইদীঘি পঞ্চায়েত প্রধান দীপান্বিতা

    ওঝা, লাউদা পঞ্চায়েত প্রধান বিকাশ চন্দ্র জানা, পঞ্চায়েত সদস্য তৃষিতা রানা, সলিল মন্ডল প্রমুখ।উপস্থিত প্রধান শিক্ষকগণ সবুজ সাথীর সাইকেল বিতরণ প্রক্রিয়াতে সহায়তা করেন। ছিলেন মারিশদা বিজয় কৃষ্ণ হাইস্কুলের দুলাল রায়, সরপাই মডেল হাই স্কুলের গৌতম জানা, ভাঁইটগড় এইচএম হাইস্কুলের তুহিন শুভ্র মেইকাপ, করলদা বাণী নিকেতনের শুভেন্দু গিরি, ধানঘরা জ্ঞানেন্দ্র হাইস্কুলের অমলেন্দু হাজরা, শিক্ষক তরুণ শাসমল, অনুপ শাসমল প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *