
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভৃমি ডেস্ক : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর:এগরা-১এর আর বি সি পঞ্চায়েতের অসংগঠিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র ব্যবস্থাপনায় দুই তৃণমূল বিধায়কে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বৃহস্পতিবার। উত্তরীয়, মানপত্র, স্নারক ও উপহার সামগ্ৰী তুলে সম্বর্ধনা জ্ঞাপন হয় পটাশপুরের বিধায়ক উত্তম বারিক ওএগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইত’কে।মহতী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন সংগঠনের সভাপতি বীরেন্দ্র নাথ মাইতি। উপস্থিত ছিলেন জেলা পরিবহন নেতৃত্ব চন্দ্র শেখর রায়। ছিলেন পঞ্চায়েত প্রধান রেনুকা দাস মহাপাত্র, উপপ্রধান যোগেন্দ্রনাথ মাইতি, ব্লক নেতৃত্ব অর্ধেন্দু দাস মহাপাত্র ,গৌতম পাত্র, যমুনা রঞ্জিত,গঠনের সম্পাদক নিতাই রণজিৎ প্রমুখ। নেগুয়ায় অবস্থিত তৃণমূল কংগ্রেস কার্যালযে এই সভায় সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন। দুই বিধায়ক সংগঠনের সমস্ত সদস্য সদস্যার ইতিবাচক কাজে এলাক পাশে থাকার আশ্বাস দেন ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অচিন্ত্য পাত্র।
