প্রদীপ কুমার গোল: দৈনিক আবেশভূমি ডেস্ক :নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর।১৯৭৫সালের ২৫জুন সারা দেশে জরুরী অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলী আহম্মেদ। যা ১৯৭৭সালের ২১মার্চ পর্যন্ত প্রায় ২১মাস স্থায়ী হয়ে ছিল। 

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করে বিরোধীদের কন্ঠরোধ করতে চেয়েছিলেন। দেশের নীরিহ মানুষকে অহেতুক হয়রান এবং গ্রেপ্তার করে সারা দেশকে জেলে পরিণত করেছিলেন। জয় প্রকাশ নারায়ণ,আদবানি,বাজপায়ী, মরারজী দেশাই, চৌধুরী চরণ সিং প্রভৃতি বিরোধী  নেতাদের গ্রেপ্তার করা হয়। তামিলনাড়ু সরকার ভেঙে যায়,গ্রেপ্তার করা হয় ডি এম কে নেতার পুত্র কে।তাই ১৯৭৫সালের ২৫জুন কে বি জে পি ৪৬ বছর ধরে কাল দিবস হিসাবে পালন করে আসছে।

    বাংলায় বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে নির্বাচন পরবর্তী হিংসা ও সন্ত্রাসের অভিযোগ তুলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি জানান। 

    আজ  সারা রাজ্যের বিভিন্ন থানার সামনে বি জে পি কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন।  শুভেন্দু অধিকারির বিধানসভা এলাকার নন্দীগ্রাম থানা ও রেয়াপাড়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনে বক্তারা পশ্চিম বঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরেন।শাসক দল বিরোধীদের কন্ঠ রোধ করতে চাইছেন এমন অভিযোগ করেন। এই অবস্থায় বাংলায় ৩৫৬ ধারা জরুরির সময় হয়ে পড়েছে বলে সোচ্চার হন। নন্দীগ্রামে এই কর্মসূচিতে সামিল হন সাহেব দাস, অভিজিৎ মাইতি, ধনঞ্জয় ঘড়া, সরোজ ভূঞা এবং রেয়াপাড়া পুলিশ ফাঁড়িতে প্রলয় পাল,অঞ্জন ভারতী, কৌশিক গিরি প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *