
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ফের আবহাওয়া দপ্তরের সতর্কতা, ২৬ শে জুন শনিবার জলোচ্ছ্বাসে সমুদ্রের জল পাঁচ ফিট পর্যন্ত উচ্চতায় বইতে পারে। তাই ইয়াশ বিধ্বস্ত সমুদ্র উপকূলবর্তী রামনগর-১এর তাজপুর সংলগ্ন এলাকা ঘুরে প্রয়োজনীয় পদক্ষেপের উদ্যোগ নিলেন রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। শুক্রবার এই পরিদর্শনে সঙ্গী বিডিও বিষ্ণুপদ রায়।
