
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের চক্রশূল ইন্দ্রনারায়ন শিক্ষা নিকেতনের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও কারিগরি শিক্ষকদের উদ্যোগে ইয়াশ ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় শুক্রবার। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বিশিষ্টদের পরামর্শ মত ১২০ জন ছাত্র-ছাত্রী তালিকা করে তাদের হাতে শিক্ষা সামগ্রী ও খাদ্য সামগ্রী উপকরণের পূর্ণ “পাশে আছি” লেখা এমন একটি থলে তুলে দেওয়া হয়। “পাশে আছি” থলেতে ছিল পেন, খাতা, ব্যাগ, ডাল ,তেল, সোয়াবিন, বিস্কুট,৫০০ গ্রাম ভাজা চিড়ে, গামছা ,সাবান ও স্যানিটাইজার। কারিগরি বিভাগের এক শিক্ষক জানান- আমরা নিজেদের সংগৃহীত অর্থে শতাধিক টাকা মূল্যের এই প্যাকেট দুস্ত ছাত্র-ছাত্রীদের দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপ মাইতি ও সহ শিক্ষকগন।
