
দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।ইয়াশ এর সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত ছাত্র ছাত্রীদের পাশে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১এর তালগাছারি-২ পঞ্চায়েতের খীরপালে দুঃস্থ শিক্ষার্থীদের ১০০ টি স্কুল সামগ্রী ও ৫০টি স্টোভ, রামনগর -২ এর কালিন্দী পঞ্চায়েতের দক্ষিণ পুরুষোত্তমপুর, অরকবনিয়া, বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রে শিক্ষা ও খাদ্য সামগ্রী ৫০ টি এবং দুঃস্থ পরিবারের ২৫ টি স্টোভ, কাঁথি- ১এর মাজিলাপুর পঞ্চায়েতের বিরামপুট বহুমুখী ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রে শ্যমরাই বাড় জলপাই, মান কড়াইপুর, হরিপুর, কামারপুট গ্রামের ২০০ দুস্থ শিক্ষার্থীদের ২০০ টি স্কুল ও খাদ্য সামগ্রী এবং ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের জন্য ২৫ টি স্টোভ দেওয়া হয়। এই স্কুল সামগ্রী ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল স্কুল ব্যাগ -১টি, ছাতা-১টি,খাতা -২ টি, পেন্সিল বক্স -১টি, পেন্সিল, রবার, বিস্কুট -১ প্যাকেট, কনফ্লেক্স -১টি, হরলিকস – ১টি, সোয়াবিন -১ প্যাকেট, আমূল দুধ – ১ প্যাকেট, ব্রাশ-১টি, কলগেট – ১টি, সানিটারি ন্যাপকিন -১টি।
সামগ্রী বিতরণ পর্বে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী, সুরক্ষা আয়োগের সদস্যা যোষবন্তী শ্রীমানি, কনসালটেন্ট সুদেষ্ণা রায়, মৌমিতা চ্যাটার্জি, সুস্মিতা চন্দ, পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা সমিতির সেক্রেটারি ও জেলা সমাজ কল্যাণ আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক প্রমুখ। এছাড়া ও প্রতিটি ব্লকে উপস্থিত রামনগর -২ ন. ব্লক এ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রামনগর-২ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্রতিম বসাক, কালিন্দী গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন কুমার দাস,রামনগর- ১ এ উপস্থিত ছিলেন – রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্ সম্পা দাস মহাপাত্র, সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়।,কাঁথি -১ এ উপস্থিত ছিলেন জেলা শিশু কল্যাণ কমিটির চেয়ারপার্সন ড: দিলীপ কুমার দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি – ১ এর বিডিও তুহিন কান্তি ঘোষ, প্রধান অপর্ণা মাইতি ঘোড়াই প্রমুখ।পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী তার বক্তব্যে বলেন- ঘুর্নিঝড় ইয়াশ এর ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত। যখন বাড়ি ভেঙে যায় বা ভেসে যায় তখন সমগ্র শিক্ষা সামগ্রী ভেসে যায় এবং যে ত্রাণ সামগ্রী আসে চাল, ডাল, তেল ইত্যাদি নিয়ে কিন্তু আমরা দুঃস্থ ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের হাতে শিক্ষা ও শুকনো খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে খুব খুশী। এদের জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সবাই কে ধন্যবাদ জানাই।
