
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।রামনগর -২এর বটতলা আনন্দময়ী লায়ন্স ক্লাবের পক্ষে আজ সমুদ্র উপকূলবর্তী রামনগর এলাকায় ত্রান বিতরণ হয়। ইয়াস বিধ্বস্ত পদিমা- ১ পঞ্চায়েতের চাঁদপুর শৌলা খটির দলাই পাড়াতে পঞ্চায়েত সদস্য স্বপন দলাই এর সহযোগিতায় এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর পক্ষে প্রত্যেক পরিবারকে একটি করে ত্রিপল ও একটি করে মশারি বিতরণ করা হয়।
সার্ভিস টু কমিউনিটি অর্থাৎ জনগণের সেবায় নিয়োজিত আন্তর্জাতিক মানের এই লায়ন্স ক্লাব শুধুমাত্র ইয়াস ত্রাণে ব্রতীনয়, তারা সারা বছর ধরে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সচেতনতা ও রক্তদান শিবির, এছাড়াওবিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে যুক্ত থাকেন। ২০১৮ থেকে রামনগরের মৈতনা ও কাদুয়া অঞ্চলের এই ক্লাব সারা বছর ধরে মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সেবা করে আসছে।ক্লাব ইতিপূর্বে গত ৫ ও ৬ জুন ,কালিন্দী অঞ্চলের পূর্ব পুরুষোত্তমপুর অরকবানিয়া বিপর্যয় মোকাবিলা কেন্দ্রে প্রায় ৩ শতাধিক আশ্রিত মানুষদের রাতের খাবার পরিবেশন করেছে। ক্লাবের পক্ষে সভাপতি অরুণ কুমার পাল, সম্পাদক অসীম মিশ্র এবং কোষাধ্যক্ষ শুভাশিস মাইতির তৎপরতায় এবং সকল সদস্যদের সহযোগিতায় এই রাতের আহার বন্দোবস্ত করা হয়। ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট হৃষিকেশ দাস, লায়ন সদস্যা রিজিয়া বিবি, লায়ন অমল মাইতি, নিলম রায়, পিনাকী দিন্ডা, চার্টার প্রেসিডেন্ট সত্য রঞ্জন রায় প্রমুখ। বিশেষ উৎসাহ দিয়েছেন স্থানীয় উপ প্রধান লায়ন তমালতরু দাস মহাপাত্র।

