গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।পটাশপুর-২এর বামুনদা “শিক্ষাব্রতী” সংঘের ব্যবস্থাপনায় “বামুনদা জুনিয়ার হাই স্কুল’ এ রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে উৎসাহিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। সঙ্গে উপস্থিত বিডিও

    পটাশপুর-২শঙ্কু বিশ্বাস, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, সমাজসেবী সুরজ আলি প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন স্থানীয় শিক্ষক বাসুদেব মাইতি। স্বাগত ভাষণে সংস্থা সম্পাদক রাজ কুমার সাউ বলেন- প্রতি বছরই সংস্থা নানান সেবামূলক কাজের সঙ্গে রক্তদান কর্মসূচি গ্রহণ করে, গত বৎসর থেকে করোণা আবহে পরিস্থিতির শিকার এমন মানুষের কাছে ত্রাণ সামগ্রী নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে সংস্থা, আগামী সপ্তাহে ইয়াশ বিধ্বস্ত মন্দার মণিতে ত্রাণ বিতরণের পরিকল্পনা
      রয়েছে। উদ্বোধক তার বক্তব্যে বলেন- মুখ্যমন্ত্রীর নির্দেশ করোনা ও ইয়াশ পরবর্তীতে ব্লাড ব্যাঙ্ক গুলিতে চরম রক্ত সংকট। তাই প্রসূতি ও থ‍্যালাসেমিয়া আক্রান্তের নিত্য রক্তের চাহিদা মেটাতে ব‍্যপক ভাবে এজাতীয় শিবিরের আয়োজন করা। সেটা সরকারি উদ্যোগে বা এনজি ও ক্লাব সংঘ সমিতির হতে পারে। যুব সমাজ কে এ কাজে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। এমন কাজে যারা তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।এদিন কোলকাতার হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক ৩৫ মহিলাসহ ৫৫ জনের রক্ত সংগ্রহ করে।সমগ্ৰ অনুষ্ঠানের
        সঞ্চালনায় সংস্থার অন্যতম সদস্য গৌতম সাউ। শিবির শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সংস্থা সভাপতি সুদীপ সাউ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *