গৌরীশংঙ্কর মহাপাত্র:দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।কাঁথি শহরের চৌরঙ্গীতে পূর্ব মেদিনীপুর জেলা অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেব ট্রাস্টের কাঁথি শাখার পক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শনিবার। ফিতা কেটে ও রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করে শিবিরের উদ্বোধন করেন বিধায়ক উত্তম বারিক। সঙ্গে সংগঠনের জেলা সাধারণ সম্পাদক সুব্রত রায়, কার্যকরী সভাপতি অর্ণব দেবনাথ , অন্যতম সংগঠক আইনজীবী পার্থসারথি মাইতি, মৎস্যজীবী সংগঠনের নেতা আমিন সোহেল ,এগরা-১এর জূমকী পঞ্চায়েতের উপপ্রধান উদয়শঙ্কর সর, কাঁথি-১পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, সংগঠনের কাঁথি উত্তরের সেক মাহেশ ও কাঁথি দক্ষিণের দায়িত্ব প্রাপ্ত অহিদ্দিন আলী খান প্রমুখ । নেতৃত্বগণ তাদের বক্তব্যে বলেন- এই সংস্থার কাজ পারিবারিক জীবনে পুরুষদের নির্যাতন প্রতিরোধে একটি সংস্থা। আইনের অপব্যবহার করে মেয়েরা সংসার জীবনে স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রতি যে আচরণ ও সমস্যা তৈরী করে তার প্রতিবিধান আমাদের লক্ষ্য। আলাপ আলোচনার মধ্য দিয়ে যাতে সংসারে শান্তি ফিরিয়ে আনা যায় সেই লক্ষ্যে কাজ করে এই সংস্থা। জেলাজুড়ে এই সংগঠন রয়েছে, পাঁশকুড়া ও তমলুকে সংস্থার বসার জায়গা রয়েছে, আগামী দিনে এই সংস্থার কাজকর্ম গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত নিয়ে যাওয়া যায় এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। আজকে শিবিরে ৪০ জনের রক্ত নেওয়ার মতো পরিকাঠামো রয়েছে। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় ইমরান আলি খান। তিনি শেষে সকলকে ধন্যবাদ জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *