
প্রদীপ কুমার গোল:দৈনিক আবেশভূমি: নন্দীগ্রাম:পূর্ব মেদিনীপুর। কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে আজ নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে এক ধর্ণা কর্মসূচি পালন করে এস ইউ সি আই (সি) দলের কৃষক সংগঠন এ আই কে কে এম এস এর নন্দীগ্রাম
থানা কমিটি। কৃষি, বিদ্যুৎ,শিক্ষা আইন-২০ বাতিল,ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে জল জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ, লোনা জলে ডুবে যাওয়া কৃষি জমিতে চাষের জন্য লবন সহায়ক বীজ দান বিনামূল্যে সরবরাহ,যুদ্ধকালীন তৎপরতায় এবং স্থায়ী নদী বাঁধ নির্মাণ প্রভৃতি দাবি নিয়ে বক্তব্য
রাখেন এ আই কে কে এম এস এর নন্দীগ্রাম থানা কমিটির পক্ষে চৈতন্য মাজি,আশুতোষ মাজি,আনসার হোসেনএবং এস ইউ সি আই (সি) নন্দীগ্রাম লোকাল কমিটির সম্পাদক মনোজ দাস ।
