দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।কাঁথি পৌরসভার প্রশাসকমন্ডলীর কাজকর্ম পর্যালোচনা ও গতিশীল করতে অাজ কাঁথি সেচদপ্তরে বাংলোতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র ও মৎস্য মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে অাজ গুরুত্বপূর্ণ সভা অায়োজিত হয়। সভায় দুই মন্ত্রী ছাড়াও জেলা তৃণমূল কংগ্রেস কো অর্ডিনেটর মামুদ হোসেন, প্রাক্তন বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর,বিধায়ক তথা কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম বারিক, জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি,হাবিবুর রহমান,রত্নদীপ মান্না সহ পৌরসভার চেয়ারপারসন সিদ্ধার্থ মাইতি, সুবল মান্না, সেক সাবুল প্রমুখ নেতৃবৃন্দ। জেলা কো অর্ডিনেটর তথা মৎস্য মন্ত্রী অখিল গিরি পৌরসভার কাজকর্মকে গনমুখী করা সহ বিগত পৌরবোর্ডের সময়কালে অনিয়ম-বেনিয়মের অাভ্যন্তরীন অডিট করার উপর গুরুত্ব অারোপ করেন। পৌরসভার প্রশাসকমন্ডলী র সদস্যদের মধ্যে সমন্বয়ের উপর জোর দেন কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক উত্তম বারিক। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি

    তথা মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র অডিট সম্পন্ন করা,প্রশাসকমন্ডলীর সদস্য দের মধ্যে দপ্তর ভিত্তিক দায়িত্ব বন্টনের পুনর্বিন্যাস, দায়িত্ব প্রাপ্ত অাধিকারিক ও কর্মীদের দপ্তরের অবিলম্বে পুনর্বণ্টন করার জরুরি নির্দেশ প্রদান করেন।এই বিষয়ে প্রাক্তন বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর সমন্বয় সাধন করবেন বলে জানান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *