গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি ডেস্ক:এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।পটাশপুর- ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে দল বিরোধী কাজের জন্য আড়গোয়াল অঞ্চল তৃণমূল সভাপতি অপরেশ সাঁতরাকে অপসারণ করা হয়। আজ রবিবার খড়াই গোবর্ধনপুরে পটাশপুর-২ ব্লক তৃণমূল কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ব্লক নেতৃত্ব তাকে দল বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে ৫ বছরের জন্য বহিষ্কারের করে। ব্লক সভাপতি মৃনাল কান্তি দাস জানান অপরেশবাবুর দল বিরোধী কাজে যুক্ত থাকা, দলে একনায়ক তন্ত্র প্রতিষ্ঠার চেষ্টাকরা, ভোটে দলের বিরুদ্ধেই কাজ করা, দলে থেকে বিজেপিকে সহযোগিতার মত মারাত্মক দল বিরোধী অভিযোগ ছিল।দল থেকে অপসারণের প্রস্তাব জেলা নেতৃত্বের কাছে পাঠান হয়, আজ জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের অনুমোদ এসে পৌঁছায় এমন সিদ্ধান্ত ঘোষণা। তিনি আরও জানান অপরেশ বাবু আড়গোয়াল পঞ্চায়েতের উপ প্রধান আছেন আগামী দিনে তার বিরুদ্ধে আনাস্থা আনা হবে।                প্রসঙ্গত দাদার অনুগামী বলে এলাকায় পরিচিত এই নেতা নির্বাচনের আগে দলের ব্লক সহ সভাপতি ও অঞ্চল সভাপতি ছিলেন। দাদা দল বদল করার পর তিনি নিজেই দুটি পদ থেকে পদত্যাগ করেন। নির্বাচনের আগে জেলা কমিটির কাছে দলে ফিরে যাওয়ার লিখিত আবেদন জানান। জেলা কমিটি তাকে দুই পদে ফেরানোর পক্ষে সায় দিলে ও রাজ‍্য নেতৃত্ব ব্লক কমিটির শূন্য সহ সভাপতি আসনে স্বপন মাইতি কে বসিয়ে দিয়ে অপরেশবাবুর ফেরা আটকে দেয়। কার্যত নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে এবার অঞ্চল সভাপতি সহ সাধারণ দলীয় সদস্য থেকে ৫ বৎসরের জন্য সরানো।এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক উত্তম বারিক,ব্লক সহ সভাপতি স্বপন মাইতি,দুই জেলা সম্পাদক চন্দন সাউ ও গোলোকেশ নন্দ গোস্বামী, দুই সাধারণ সম্পাদক দুর্গাপদ পাহাড়ী ও প্রনব কর, সম্পাদক মন্ডলীর মুকুলেসুর রহমান, অমিত মন্ডল, সহদেব দাস, রমাকান্ত জানা। ছিলেন সমস্ত অঞ্চল সভাপতি কৃষ্ণেন্দু রায় চৌধুরী, বিজন বন্ধু বাগ, সত্যেশ্বর নন্দী, নীলমাধব দাস অধিকারী, অনুপ হাজরা, বিষ্ণুপদ নায়ক প্রমুখ।এ দিন আড়গোয়াল অঞ্চলের নতুন অঞ্চল সভাপতি ও সহ সভাপতির নাম ঘোষণা হয়। নতুন সভাপতি হলেন হরিপদ জানা এবং সহ সভাপতি নবকুমার পন্ডা।এ বিষয়ে আড়গোয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের অপসারিত নেতা  অপরেশ সাঁতরা কে জানতে চাইলে তিনি বলেন- আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সর্বৈব মিথ্যা, দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে একটা চক্রান্ত চলছিল, আমি সেই চক্রান্তের শিকার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *