গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।রবিবার এগরা-২এর বাসুদেবপুর পঞ্চায়েতের চিরুলিয়া শ্রীনাথচন্দ্র হাই স্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রয়াত স্বাস্থ্যকর্মী মালবিকা মাইতির ফটোতে

                                      পুষ্পার্ঘ্য নিবেদন করে শিবিরের উদ্বোধন করেন এগরার বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি। সঙ্গে বাসদেবপুর পঞ্চায়েতের উপপ্রধান পীযুষ চক্রবর্তী, প্রাক্তন প্রধান অরূপ মাইতি প্রমুখ। সভাপতিত্ব করেন কাজল বরন পাহাড়ী। প্রসঙ্গত প্রয়াত।মালবিকা মাইতি কোলকাতার এক হাসপাতালের স্বাস্থ্যকর্মী। গত বৎসর কিডনি প্রতিস্থাপন কালে মারা যান। তার স্মৃতিতে স্থানীয় যুব সংগঠন ও তার পরিবারের উদ্যোগে এমন শিবিরের আয়োজন। কোলকাতার তার সেই হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহের সহযোগিতা করেন। ১৫ জন মহিলাসহ ৮৯জন রক্তদেন। অনুষ্ঠানের সঞ্চালনায় মালবিকার স্বামী দেবাশীষ মাইতি।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *