গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। রবিবার এগরা শহর মহিলা তৃণমূলের পরিচালনায় এবং এগরা মহিলা দুর্গোৎসব কমিটি সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এগরা স্বর্ণময়ী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে সম্মানিত করার মধ্য দিয়ে শিবিরের উদ্বোধন করেন এলাকার

    বিধায়ক শিক্ষাবিদ তরুণ কুমার মাইতি।সঙ্গে পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরা পৌর প্রশাসক বোর্ডের সদস্য প্রখ্যাত শল্যচিকিৎসক বাদল অশ্রু ঘাটা, প্রাক্তন কাউন্সিলার হরিপদ বেরা, দলের শহর-সভাপতি উত্তম দাস, টেলিটাওয়ার কর্মচারী সংগঠনে নেতৃত্ব শেখ সুরুজ আলী প্রমূখ। এগরা সুপার স্পেশালিটির ব্লাড ব্যাংক‍ ২২জন মহিলার রক্ত সংগ্ৰহ করেন। উদ্বোধক তার বক্তব্য কোন পরিস্থিতিতে এই রক্তদান শিবিরতা উল্লেখ করে আগামী দিনে এমন মহৎ কাজে সংগঠনের যে কোন শাখা উদ্যোগ নিলে তিনি তাদের পাশে থেকে সর্বোত সহযোগিতা আশ্বাস দেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় শহর মহিলা তৃণমূল নেত্রী কবিতা প্রধান। তিনি শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান‍।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *